দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মী এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে আনুষ্ঠানিক সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত কোনো ধরনের যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন করা যাবে না।
বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতার কথা জানায়।
এতে মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশ্যে বলা হয়েছে, মন্ত্রণালয় থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মী পাঠানোর বিষয়ে যোগাযোগ বা আর্থিক লেনদেন না করতে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে এ সংক্রান্ত কোনো কার্যক্রমে অর্থ প্রদান থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
একই সঙ্গে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ শুরু হওয়ার আগে গমনেচ্ছু কর্মীদের মেডিকেল টেস্ট করানো কিংবা মেডিকেল টেস্টের নামে কোনো অর্থ লেনদেন না করার জন্য সতর্ক করেছে মন্ত্রণালয়। অর্থাৎ, সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে কোনো ধরনের মেডিকেল পরীক্ষা বা এর জন্য অর্থ প্রদান না করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
রিক্রুটিং এজেন্টদের জন্যও বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত গমনেচ্ছু কর্মীদের সঙ্গে কোনো ধরনের চুক্তিবদ্ধ না হওয়ার জন্য রিক্রুটিং এজেন্টদের বলা হয়েছে।
এ ছাড়া এ সময়ের মধ্যে মালয়েশিয়াগামী কর্মীদের পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল টেস্ট এবং এসব কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত কোনো ধরনের আর্থিক লেনদেন থেকেও রিক্রুটিং এজেন্টদের বিরত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, মালয়েশিয়ায় কর্মী প্রেরণ সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে কারও সঙ্গে যোগাযোগ বা আর্থিক লেনদেন করা উচিত নয়। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্ট উভয় পক্ষকেই এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে কোনো অভিযোগ বা তথ্যের প্রয়োজন হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল সেন্টারে যোগাযোগ করা যাবে। বাংলাদেশ থেকে ১৬১৩৫ নম্বরে এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে কল করে যোগাযোগ করা যাবে।
এ ছাড়া মালয়েশিয়া সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মন্ডলের সঙ্গেও সরাসরি যোগাযোগ করা যাবে। তার টেলিফোন নম্বর +০২-৪১০৩০২৪১, ইমেইল [[email protected]](mailto:[email protected]) এবং মোবাইল নম্বর ০১৭১৬০৪৮১১৫।
/অ